‘কোরবানী আসল ঈদ না, রোজার ঈদের মত মজা না’ — এক খুদে বন্ধুর কথা । Theological / দার্শনিক যুক্তি তর্কে যাব না, তবে এটুকু বলা যায়, আধুনিক নাগরিক ভোগবাদী সমাজে তো রোজার ঈদ মজা হবেই — মাস ধরে আয়োজন চলে, উপহার কেনা হয়, conspicuous consumption এর সামাজিক rat-race চলে । কোরবানীর conspicuous consumption ঠিক এই digital যুগের না । ফুয়াদের গান মেরে বলা যায়, ‘আমার ড্যাডি টমি হিলফিগার লেখা টাইট গেঞ্জি কিনে দিছে’ কথাটা cool, ‘দুইটা গরু কিনছি এইবার, মেযবানে আইস’ হল খেত । এক সময় কোরবানী ছিল ‘বড় ঈদ’, এখন বোধ হয় তা নাই আর ।
বোধ হয় বললাম, বিদেশে বসে তো আর ঠিক sure হওয়া যায় না । গত বছর ঢাকায় ছিলাম কোরবানির সময় — পাক্কা ১৯ বছর পর । ঈদের আগে পরে ২/৩ দিন ঢাকা ছিল সেই ৮০-র দশকের মত । উত্তরা থেকে গুলশান আরং, আসাদ গেট মুসলিম বেকারী হয়ে ২০ মিনিটে ঘুরে এসেছিলাম ঈদের আগের রাতে — চিন্তা করতে পারেন ? অবশ্য ঢাকার বাইরে চিত্র ভিন্ন, যমুনা ব্রীজ আর কুমিল্লা পেরিয়ে জ্যাম ।
গত এক বছরে Unheard Voice এর এক মুরুব্বি দেশে ফেরত গেছেন, আরেক ভাইজান সেদিন বললেন ‘দেশে গিয়ে বাবা-মা’র সাথে কোরবানী দিয়ে আসি’ । ওনাদের কাছ থেকে ঈদ-ব্লগিং, নিদেন পক্ষে facebook / twitter পাব আশা করি ।
সবাই কে ঈদের শুভেছা । হিসেব করে খান, cholesterol এর দিকে নজর রাখুন ।


Classic. Love the Benglish.
ঈদ মোবারক।
also, রাতের বেলা নাজিরাবাজার থেকে উত্তরা – ১৬ মিনিটে একবার ঘুরে আসছিলাম।
[Reply]
ঈদ উপলক্ষে একসাথে হলাম আমরা কয়েক জন রাতের বেলা. সারা দিন শহর জুড়ে বিভীষিকাময় খুন খারাপি. পরিবারের সবাই একসাথে হলাম ঈদে বিশ বছর পরে. Thankgiving আর ঈদ একসাথে হবাতে দেশে অনেক শীতের পাখিন আগমন, শুভেচ্ছাস্বাগতম .
[Reply]
Hi,
I am doing a fund raising for winter clothing for homeless in dhaka.
See if you could assist and spread the words.
http://mysticsaint.blogspot.com/2009/11/it-doesnt-take-much-to-spread-warmth.html
Thanks,
Sadiq
[Reply]